উন্নত জাতি গঠনে সুশিক্ষার কোন বিকল্প নেই- জামায়াত নেতা কামরুল আহসান ইমরুল
আরিফ রববানী ময়মনসিংহ: বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য বিশিষ্ট শিক্ষা ও ইসলামিচিন্তাবীদ ও সমাজসেবক, পরিচ্ছন্ন রাজনীতিবিধ সাবেক ছাত্রনেতা,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল বলেছেন,আধুনিক রাষ্ট্রে যোগ্যতম নাগরিক
করতে,শিক্ষার কোন বিকল্প নাই,উন্নত জাতি গঠনে সুশিক্ষার কোন বিকল্প নেই।তোমরা আমাদের সোনালী ভবিষ্যতের আশা যোগাচ্ছ। আগামীর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের শিক্ষার ভূমিকা অপরিহার্য,তাই আমাদের,শিক্ষার্থীদের মনোবল থাকতে হবে ৷সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে ৷
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর মোমেনশাহী ইসলামী একাডেমী এন্ড কলেজ এর
২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল পুর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোমেনশাহী ইসলামী একাডেমী এন্ড কলেজ এর অধ্যক্ষ দাউদ মোঃ খলিল উল্লাহ এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের , ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা। এসময় বিদায়ী শিক্ষার্থীদের ফুলের তোরা ও শিক্ষা উপকরণ দিয়ে বিদায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
প্রধান অতিথি মাওলানা কামরুল আহসান ইমরুল বলেন-শিক্ষা হলো আলো—যা আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকোজ্জ্বল পথে নিয়ে যায়। যারা আজ বিদায় নিচ্ছ, তারা শুধু
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছ না, বরং একটি নতুন জীবনের পথে পা রাখছ। জীবন তোমাদের সামনে অনেক সুযোগ এনে দেবে। কিন্তু মনে রাখবে, সাফল্য কেবল সেই ব্যক্তির হাতে থাকে, যিনি চেষ্টা করতে কখনও থামেন না। তিনি শিক্ষার্থীদের দোয়া করে বলেন- মহৎ আদর্শে নতুন দেশ ও নতুন বিশ্ব গড়ার সাধনায় তোমরা সফল হও। তোমরা দেশের হও, দশের হও, বিশ্বের হও। তোমাদের চিন্তা ও কর্ম হোক-দেশব্রতী কর্মীর, সৃষ্টিশীল কারিগরের, মানবমুক্তির সৈনিকের। তোমরা সার্থক হও। তোমাদের সাধনা হোক দেশ ও জাতির ঐতিহ্য, গর্ব ও ইতিহাস।
পরে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।








