ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 27, 2025 - 3:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃরাঙ্গুনিয়া উপজেলায় হোছনাবাদ তাজ মোহাম্মদ পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে জামায়াতে ইসলামী হোছনাবাদ ইউনিয়ন শাখা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী ) সকালে সংগঠনের নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করে এই অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, হোছনাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মহিউদ্দিন বাবু, সেক্রেটারি মো. খুরশেদ আলম, লালানগর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুমিনুল হক, শ্রমিক কল্যাণ সেক্রেটারি রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ বুধবার রান্না ঘর থেকে আগুন লেগে দিনমজুর কাঞ্চনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এরপর থেকে সে তার পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন।