ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 10, 2025 - 1:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার
মাসুদ সরকার, ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে এম এম সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ অনলাইনে হেনস্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক অবনতি বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ মার্চ সকালে সরকারি এম এম ডিগ্রী কলেজ গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক,
মোঃ মামুনুর রশিদ মামুন, নওগাঁ জেলা ছাত্রদলের সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ওয়াসিফ আরাফাত অভি, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রউফ, কলেজ ছাত্রদলের আহব্বায়ক, সোয়াইব হোসেন, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের আহব্বায়ক, কমিটির সদস্য আলমগীর হোসেন সুজন, মুরাদ হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।