ত্রিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আরিফ রববানী ময়মনসিংহ:প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় সক্ষমতা তৈরি ও সচেতনতা বাড়াতে দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ইং।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস ত্রিশালের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে ভূমিকম্প/ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকি উল বারীর সভাপতিত্বে ও ত্রিশাল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদিকুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী খন্দকার সফিউল্লাহ খন্দকার প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকি উল বারী বলেন, দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করে তুলা । কারণ দুর্যোগ যে কখব আসে-কাউকে বলে আসে না। যেকোন সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে। দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ অথবা যেকোন দুর্যোগ হোক না সব দুর্যোগের ব্যাপারে আগে প্রস্তুতি নেওয়া হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কম হবেন। জান মাল নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








