ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

এক্সপ্রেসওয়েতে দুই যুবকের অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 8, 2025 - 3:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে দুই যুবকের ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে থানা পুলিশ।
গত ৭ মার্চ বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যপারে পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করে জেলা পুলিশ। পরে রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার মাধ্যমে  কেরানীগঞ্জ থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- মো. কামাল (ওরফে) সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী(২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে। অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।
তিনি আরও জানান, মোট ছয়জনের সঙ্ঘবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত পাঁচজনই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পলাতক আরেকজনকে গ্রেফতারের তৎপরতা চলছে।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত ২টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় সার্ভিস রাস্তার উপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাত দল। এ সময় ডাকাতরা অস্ত্র উঁচিয়ে দৌড়ঝাঁপ করে গাড়ি থামাতে থাকে। এ ঘটনা ধরা পড়ে ড্যাশ ক্যামেরায়। পরে ডাকাতি চেষ্টার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে পুলিশ তৎপর হয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।