ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মৌলভীবাজারে বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 19, 2025 - 12:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গিয়াস উদ্দিন নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ মে) রাতে এএসআই রানা ও এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার একটি মাদক মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তিনি এই দণ্ড পান এবং এরপর থেকে পলাতক ছিলেন।

তিনি মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর কৌশলগত অভিযানের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়। তাকে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।