ঢাকা | মে ৪, ২০২৬ - ৯:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রশাসক হাবিবুল্লাহ এর সততায় সঠিক ওজনে ভিজিএফ পেলো কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০ দরিদ্র পরিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 1, 2025 - 3:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 291 বার

আরিফ রববানী: ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত উপহার মাথাপিছু ১০কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

রবিবার (১ জুন) সকালে ইউনিয়ন পরিষদ এর সুষ্ঠু এর ব্যবস্থাপনায় ইউনিয়নের অসচ্ছল ২১৮০জন দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত ২১.৮মেট্রিক টন ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন।
ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ। এ সময় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাহার আলী আলাল,
সাধারণ সম্পাদক আঃ হালিম ফকির, ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, বর্তমান ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ বলেন- সরকার চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক, ঈদে গরীবের মুখে যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় জন প্রতি ১০কেজি করে চাউল উপহার পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ্য রাখতে তিনি ইউপি সদস্যসহ, সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন- ভিজিএফ চাউল গরীব মানুষের প্রাপ্য অধিকার। তাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গঠনে সরকারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের প্রকৃত গরীব-দুঃস্থ্যদের বাছাই করে তাদের মাঝে সুষ্ঠ সুন্দর ভাবে এই চাউল বিতরন করা হয়েছে।

যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই চাউল বিতরণ করতে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অপরদিকে ঈদের আগে ১০কেজি চাউল পেয়ে খুশীতে আত্মহারা অসচ্ছল গরীব অসহায় মানুষগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম জানান- কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর পর পরিষদের শুন্য আসনে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর বর্তমান প্রশাসক ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়মিত জনগণের সেবা প্রদান করছেন। তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়ায় আমরা ২নং কুষ্টিয়া ইউনিয়নের জনগণ তার প্রতি সন্তুষ্ট।