কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডা প্রবাসী বদরুল
কুলাউড়া:পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুলাউড়া উপজেলা সহ দেশ বিদেশের সর্বস্থরের জনসাধারণ কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি, রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ ২ বারের শিক্ষানুরাগী সদস্য বদরুল ইসলামের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।
কানাডা প্রবাসী বদরুল ইসলাম বলেন বলেন, প্রতি বছর ন্যায় এই বছরেও উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানরা কোরবানি করা পশুর গোশত আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দেয়। যার মাধ্যমে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা হয়। ঈদ-উল-আযহা শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তাই আসুন আমরা সবাই পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলি। সবাই কে ঈদ মোবারক।








