ঢাকা | মে ১, ২০২৬ - ৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে স্কুল শিক্ষিকা রোজিনা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 6, 2025 - 8:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 87 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:স্কুল শিক্ষিকা রোজিনা বেগম হত্যার বিচারের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চৌমুহনা চত্বরে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কমলগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়, যেখানে বিক্ষোভকারীরা প্রায় ১০ মিনিট অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পুলিশের পক্ষ থেকে দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবস্থান তুলে নেন।

প্রতিবাদ সভায় বক্তারা রোজিনা হত্যার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তৃতায় অংশ নেন শিক্ষক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও নিহতের স্বজনরা।

২৬ মে সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে কমলগঞ্জের ভাসানীগাঁও এলাকায় নবদূত পাঠশালার প্রধান শিক্ষিকা রোজিনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ভাই শাহাজাহান আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করলেও প্রধান আসামী রেজাউল করিম সাগরসহ তিনজন পলাতক রয়েছেন। কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।