ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লাউয়াছড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবক গুরুতর আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 11, 2025 - 2:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 130 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তনগর ট্রেন দুর্ঘটনায় শাহিন মিয়া (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আহত শাহিন মিয়া কমলগঞ্জ পজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যান অতিক্রম করার সময় হঠাৎ ওই ব্যক্তি রেললাইনের উপর চলে আসেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে তিনি লাইনে চলে আসেন, সে বিষয়ে তদন্ত চলছে।