ঢাকা | মে ৪, ২০২৬ - ৪:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যশোরে ঘরবন্দী, পানিবন্দী মানুষের পাশে ছাত্রদল নেতা রবিউল ইসলাম টিপু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 15, 2025 - 9:45 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 80 বার

রূপালী প্রতিবেদক:কয়েকদিনের ভারী বৃষ্টিতে যশোরসহ সারা দেশের বিভিন্ন জায়গায় ঘরবন্দী ও পানিবন্দী হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। যার প্রভাব ও পড়েছে যশোর শহরের নিম্ন আয়ের বেশ কিছু মানুষের উপর। সাধারণ মানুষ যাতে এসব প্রাকৃতিক দুর্যোগে সহজেই মোকাবেলা করতে পারে এজন্য তাদের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু।

মঙ্গলবার (১৫ জুলাই) ছাত্রদল নেতা রবিউল ইসলাম টিপুর এমন মানবিক দৃশ্য ছিল চোখে পড়ার মতো। এ সময় দেখা যায়- টিপু নিজেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘরবন্দী ও পানিবন্দী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন।

জানা গেছে, ছাত্রদলের এই নেতা বিভিন্ন সময় নিজেকে মানবিক ও সেবামূলক কাজে নিয়োজিত রাখেন। মানুষের যে কোন বিপদ-আপদে তিনি পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা রবিউল ইসলাম টিপু বলেন, প্রচন্ড বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় যশোর পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের (চোপদারপাড়া,ব্রাদার্স ক্লাব সড়ক)-সহ বিভিন্ন অলি গলিতে ঘরবন্দী, ও পানিবন্দী হয়ে পড়েছে কিছু মানুষ। অনেকেই প্লাবিত হয়ে রান্না করে খাবার খেতে পারছেন না। ঠিক দুর্যোগের এ সময় তাদের পাশে একেবারে মানুষ হিসেবে ছোট পরিসরে হলেও সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রাকৃতিক দুর্যোগ ও অসহায় মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। আমিও সেই দায়িত্ব পালন করেছি।

##