ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 9, 2025 - 12:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 113 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে আব্দুর রাহিম রাফি (২৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বসতঘর থেকে রাফির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও মৃত ছত্তার মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকির পর দরজা খুলে দেখা যায়, খাটের ওপর রাফির গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে আছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, “আমরা ঘটনাস্থলে এসে লাশটি দেখি। ধারণা করা হচ্ছে এটি একটি ভয়াবহ হত্যাকাণ্ড, তবে কারা বা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।