ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে”এডভোকেট আহমেদ আযম খান।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 15, 2025 - 3:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 171 বার

সখিপুর টাংগাইল: আপসহীন নেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে কেক না কেটে দোয়া মাহফিলের আয়োজন করে টাংগাইল সখিপুর উপজেলা বিএনপি।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেন সব থেকে নির্যাতিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মঈন উদ্দিন ফখর উদ্দিনের অত্যাচার-নির্যাতনে ছোট ছেলে মারা যায়, ফ্যাসিস্ট এর সাথে কোন আপোষ করেননি, তিনি উপমহাদেশের সবচাইতে বেশি দেশ প্রেমিক নেত্রী, সবসময় বলতেন আমার বিদেশে কোন ঠিকানা এই দেশই আমার ঠিকানা। তিনি ১৮ কোটি মানুষের আলোকবর্তিকা। গণতন্ত্রের প্রত্যেকটি আন্দোলনের সক্রিয় থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন । মেধাবী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উনার বিকল্প নেই। শুক্রবার (১৫আগষ্ট) সখিপুর রফিক কনভেনশন সেন্টারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলের এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার, সাংগঠনিক সম্পাদক এস এম ছবুর রেজা। যুবদলের সভাপতি ফারহাত ইকবাল, ছাত্রদলের সভাপতি আকাব্বার হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।