ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় মুদির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 15, 2026 - 2:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

রাঙ্গুনিয়া ((চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক মুদির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত দোকানিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু বলেন, “ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ পণ্য বিক্রি বা সংরক্ষণ থেকে বিরত থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”