ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 15, 2026 - 2:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি :নগরের কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ স্টেডিয়াম গেটের পাশে COOPER’S নামের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবুল কালাম প্রকাশ কামরুল প্রকাশ সোহাগ (২২), মো. জাফর আহম্মেদ (২৬), সালাউদ্দিন প্রকাশ ইদ্রিস (২৬) এবং মো. রবিউল হাসান জিহাদ (২৭)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা দুটি ছোরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-২৩, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬; ধারা ৩৯৯/৪০২, পেনাল কোড।

গ্রেপ্তার চারজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।