ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আশুগঞ্জে দেশীয় পাইপগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 3, 2025 - 1:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগানসহ ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার দিবাগত (০৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার আড়াইসিধা ইউপি’র দগরীসার এলাকার কামাল হোসেনের ফসলী জমি থেকে দেশীয় পাইপগানসহ দুই রাউন্ড শটগানের গুলি ও একটি চাইনিজ কোড়ল উদ্ধার করা হয়।

পাইপগান উদ্ধারেরর বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান,
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত (৩ সেপ্টেম্বর) রাতে আশুগঞ্জ এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি চলাকালীন সময়ে রাত আনুমানিক ১২:১০ মিনিটের দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার আড়াইসিধা ইউপি’র দগরীসার এলাকার কামাল হোসেন এর ফসলী জমিতে ১টি দেশীয় পাইপগান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

সংবাদ পেয়ে র‌্যাব-৯ এর আভিযানিক দল আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছে সংবাদকৃত স্থানে খোঁজাখুঁজি করে ফসলী জমির পাশে ১টি দেশীয় তৈরি পাইপগান, ২টি শটগানের গুলি এবং ১টি চাইনিজ কুড়াল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এবং উদ্ধাকৃত আলামতসমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আশুগঞ্জ থানায় জিডি এন্ট্রির মাধ্যমে হস্তান্তর করে।

তিনি আরো জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।