বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গোয়ালন্দে আনন্দ র্যালী
রাজবাড়ী জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় এক বর্ণাঢ্য আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার দিকে গোয়ালন্দ পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে র্যালীটি বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ র্যালী জনসমুদ্রে পরিণত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পৌর বিএনপির সাবেক নেতা কে এম শাহিন সবুজ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস , গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী।








