ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মানিকগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 10, 2025 - 2:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিবেদক : মানিকগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার ঘিওর উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দ’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলার পঞ্চরাস্তা এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১২ ঘটিকায় উপজেলার পঞ্চরাস্তা মোড়ে সংবাদ সম্মেলনে গত ৩ সেপ্টেম্বর অনলাইন পোর্টাল- সংবাদের আলো, দৈনিক ঘোষণা ও কালের পত্রতে বিভিন্ন ভিত্তিহীন, মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন ও থানায় সাধারণ ডায়েরি করেন এ নেতা। এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ লিটন সরকার, বিএনপি নেতা মোঃ আব্দুর রহিম , মোহাম্মদ নাজিম উদ্দিনসহ বিএনপি’র নেতৃবৃন্দ ও এলাকাবাসী।