কেরানীগঞ্জে অটোচালক হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
কেরানীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে
ঢাকা জেলা’র ডিবি অটো চালক বাচ্চু মিয়া হত্যা মামলার ০৪ জন আসামী গ্রেফতার করেছ ।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার।আজ সকাল ১১টায় প্রেস ব্রিফিং এ তথ্য জানান ঢাকা জেলা দক্ষিণ অফিস ইনচার্জ সাইদুল ইসলাম ।অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ) এর নেতৃত্বে
একটি চৌকস টিম গত ০৯-১০-২০২৫ তারিখ উক্ত মামলার ঘটনার সাথে জড়িত সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের জন্য ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১। হৃদয় (২১), পিতা-মিস্টার আলী, সাং-ডিগ্রীরচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, ২। মাহামুদুল ইসলাম হাসান (৩০), পিতা-মোঃ শহর আলী, ৩। মোঃ সাহেদ (১৭), পিতা-মোঃ সেলিম, উভয় সাং-পুরাতন সোনাকান্দা, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা ও ৪। মোঃ নুরুল ইসলাম (৩৮), পিতা-হাজী মান্নান মাতুব্বর, সাং-ভদ্রাসন, থানা-ভাঙ্গা, জেলা-
ফরিদপুরদের‘কে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে আসামী হৃদয়, সাহেদ, হাসান জানান যে, গত ৬অক্টোবর সন্ধ্যা সাতটায়ঘটিকায় অটো চালক বাচ্চু মিয়াকে ভাড়া করিয়া ঘটনাস্থলে নিয়া যায় এবং ঐখানে তাদের অপরাপর সহযোগীদের সহায়তায় অটো চালক বাচ্চু মিয়াকে হত্যা করিয়া অটো নিয়া চলে যায় এবং অটোর ব্যাটারী খুলিয়া ধৃত আসামী মোঃ নুরুল ইসলাম এর নিকট ২৩,২০০/- টাকা বিক্রি করে আসামীরা টাকা ভাগবাটোয়ারা করে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করে এবং বিস্তারিত বর্ণনা দেয়। তাদের দেওয়া তথ্য মতে ঘটনায় লুন্ঠিত অটোর ০৪ (চার) টি ব্যাটারীর (মূল্য অনুমান ৬০,০০০/- টাকা) উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কেরানীগঞ্জ মডেল থানার মামলা আসামীদের‘কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে








