ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে ঔষুধ স্প্রে করে কৃষকের ক্ষেতের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 14, 2025 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আব্দুল গফুর (৬৫) নামে এক কৃষকের ২৪ শতক জমির বোরো ধান ঔষুধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে রাতের আঁধারে ঘাস মারা ঔষুধ স্প্রে করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা উল্লেখ করে ওই কৃষক থানায় লিখিত অভিযোগের প্রস্তুতিসহ কৃষি অফিসকে বিষয়টি অবগত করেছেন।

ভুক্তভোগী কৃষক সুত্রে ও সরজমিনে ঘুরে জানা যায়, উপজেলার মহাদানী এলাকায় কৃষক আব্দুল গফুরের আবাদকৃত ২৪ শতক জমিতে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘাস মারা ঔষুধ স্প্রে করে পুড়িয়ে দেয়। সকালে ওই কৃষক ক্ষেতের ধান গাছ পুড়ে লালচে হয়ে গেছে দেখতে পান এবং বিষয়টি কৃষি অফিসে অবগত করেন। এ বিষয়ে চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার (১৪ অক্টবর) সরজমিনে ওই ক্ষেতে গেলে কৃষক আব্দুল গফুর বলেন, “আমি একজন ভ্যান চালক, ভ্যান চালিয়ে অনেক কষ্টে সংসার চালাই। ঋন নিয়ে ২৪ শতক জমিতে ধান চাষ করেছি। এই ধান চাষ করে পরিবারের ৬ মাসের চালের জোগান হতো কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ঔষুধ স্প্রে করে ক্ষেতের ধান শেষ করে দিয়েছে”।

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, “বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্ট ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তাকে আক্রান্ত জমিটি পরিদর্শন করতে বলা হলে, পরিদর্শন পূর্বক ঘটনার সত্যতার বিষয়ে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগ থেকে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার সহযোগিতা প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়”।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন “মৌখিকভাবে অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে”।