ঢাকা | মে ৯, ২০২৬ - ৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মিশর অধিবাসী সাঈদ ওমরের সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 16, 2025 - 12:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 85 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: পাওনা টাকা আদায়ের জন্য মিশর অধিবাসী সাঈদ ওমর কেরানীগঞ্জ প্রেসক্লাবে গতকাল দুপুর১টয় সংবাদ সম্মেলন করেছেন। তিনি বল্ন কেরানীগঞ্জের বালুয়াটেক এলাকার অধিবাসী মোহাম্মদ নজরুল ইসলাম( ৫৫),মোঃ খোকন (৪৬),মো, সজিব( ৩২)মোহাম্মদ আলী( ৩০)তার সাথে দীর্ঘদিন দুম্বার ব্যবসা করেন ।

ব্যবসায় তার ২ কোটি ২৪ লক্ষ টাকা বিনিয়োগ করা আছে । এক মাস আগে । অভিযুক্ত চারজন নকল পাসপোর্ট বানিয়ে। বাংলাদেশে চলে আসে , টাকা উদ্ধারের জন্য এক সপ্তাহ পরে তিনিও বাংলাদেশে চলে আসেন , তিনি বলেন অভিযুক্ত নজরুল সহ আরো তিনজনের সাথে টাকার ব্যাপারে আলাপ করলে , তারা আমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । নিরুপায় হয়ে আমি কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি ।

মিশর অধিবাসী সাঈদ ওমর আরো জানান তার বাপ দাদাসহ তিনি দীর্ঘ ২২ বছর কুয়েতে দুম্বার ব্যবসা করে আসছেন । এই ব্যবসা সুবাদে বাংলাদেশী অভিযুক্ত চার জনের সাথে তার পরিচয় । পরে তিনিএই চার জনের সাথে ব্যবসা করেছেন । তার দাবি প্রতারণা করে আমার টাকা নিয়ে যারা বাংলাদেশ এসেছে তারা আমার টাকাগুলি ফেরত দিয়ে দিবে । অন্যথায় আমি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সকল ব্যবস্থা গ্রহণ করব । একই সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জের মোঃ সুরুজ্জামান এর ছেলে ইসলাম মোঃ ইসলাম দাবি করেন ।

তিনিও এই অভিযোগ তো চারজনার কাছে । এক কোটি ২৪ লক্ষ টাকা পাবেন । কুয়েতে ওই দুম্বার ব্যবসা একজন পার্টনার ছিলেন । তাকেও না জানিয়ে অভিযুক্ত চার জন বাংলাদেশের চলে আসে। উপায়ন্তু না দেখে তিনিও এক সপ্তাহ পর কুয়েথ থেকে বাংলাদেশের চলে আসেন। দেশে এসে অভিযুক্তকারীদের কাছে টাকা চাইলে তারা তাকে প্রাণে মারার হুমকি দেয় । নিজের জীবনে নিরাপত্তার জন্য ইসলাম ও কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ।