ঢাকা | মে ১, ২০২৬ - ৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আবু সাইদ চাঁদের নাম ঘোষণা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 4, 2025 - 11:41 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে অংশ নিচ্ছে। রাজশাহী -৬ আসনে আবু সাইদ চাঁদকে মনোনয়ন দেওয়া হয়েছে।”

দলীয় সূত্রে জানা যায়, ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকে আশা প্রকাশ করেছেন যে, এবার এ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।

এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার পর পরি সন্ধ্যায় বাঘা উপজেলার নারায়নপুর বাজার থেকে আনন্দ মিছিল বের স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও আবু সাইদ চাঁদ এর ছবি দিয়ে নিজ নিজ ফেসবুক আইডি তে আলহামদুলিল্লাহ, দোয়া ও শুভকামনা জানিয়ে পোস্ট করে দলীয় নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উল্লেখ্য, আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে চারঘাট-বাঘার মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া নেতা আবু সাইদ চাঁদ। চারঘাট-বাঘার মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২টি জেলায় তার বিরুদ্ধে ৮৫টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় তার জেলখানায় কেটেছে। জেল খাটতে গিয়ে গর্ভধারিণী মাকে হারিয়ে। হারিয়ে প্রাণপ্রিয় সহধর্মিণীকে।