কেরানীগঞ্জে বাস্তা ইউনিয়ন বিএনপির সাথে আমান উল্লাহ আমানের মতবিনিময় সভা
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে বাস্তা ইউনিয়নের ৭,৮,৯ ওয়াডের বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উদউদ্যোগে বাগাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ বিকেল ৪টয়মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে ।এই অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তব্যে দেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান ।
বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো ফিরোজ মিয়ার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডেল উপজেলার বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক,শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজামুল হক মিজান , ঢাকা জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি ওয়ালীউল্লাহ সেলিম বাগাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো আলমগীর হোসেন প্রমুখ ।








