মান্দায় ধানের শীষের লিফলেট বিতরণে কর্মী সমর্থকদের ঢল
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ফেরিঘাটে এ কর্মসূচিতে অংশ নেন হাজারো বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা।
কর্মসূচিতে মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান(মকে)র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় ডা. টিপু সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেটের মাধ্যমে দলের বার্তা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের সমর্থন কামনা করেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল,মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল জলিল,যুগ্ন আহ্বায়ক ওবায়দুল হক,,উপজেলা বিএনপি’র সাবের সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম,কাশোঁপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।








