ধামইরহাটে বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ সামসুজ্জোহা খান জোহার সমর্থনে নির্বাচনী কর্মী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার দূর্গাপুর বাসুদেবপুর এলাকার সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে ৪নং উমার ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মী সমাবেশ এবং উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হানজালা। বিশেষ অতিথি নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম কবির মিল্টন, সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ মাজেদা বেগম, উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মো. মনছুর আলম।
এছাড়াও উমার ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পাশাপাশি স্থানীয় নেতাকর্মী অভি, রতন, ছাত্র নেতা রুমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থী মোঃ সামসুজ্জোহা খান জোহাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের মাঠে থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।








