ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 9, 2025 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 116 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়ালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হালিমা খাতুন, এ অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য

অর্জনকারী নারী সায়েরা আফছার,শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হাসিনা মমতাজ ভূঁইয়া, সফল জননী নারী খাদিজা আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী অসামান্য সমাজ উন্নয়নে অবদান রাখায় রাজিয়া সুলতানাসহ পাঁচজন অদম্য নারীকে পুরস্কৃত করা হয়।