ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিলেট জেলা পুলিশের দক্ষ তৎপরতায় ৬৭ জন নাগরিক ফিরে পেলেন হারানো মোবাইল ফোন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 9, 2025 - 2:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 266 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা পুলিশের তথ্য-প্রযুক্তিনির্ভর দক্ষ অভিযানে ৬৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করা ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রযুক্তিগত বিশ্লেষণ, ট্র্যাকিং ও মাঠ পর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং নবাগত পুলিশ সুপার মহোদয়ের বিশেষ নির্দেশক্রমে এ সফল উদ্ধার অভিযান পরিচালিত হয়।
রবিবার ৯ ডিসেম্বর জেলা পুলিশের কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ রফিকুল ইসলাম। হস্তান্তর অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পাওয়া নাগরিকরা জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
মোবাইল উদ্ধারের পুরো কার্যক্রমটি নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন মোঃ সম্রাট তালুকদার
সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফোকাল পয়েন্ট কর্মকর্তা, জেলা পুলিশ, সিলেট।
সিলেট জেলা পুলিশের এই সাফল্য জনসেবায় তাদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে বলে জানান মোবাইল মালিকগন।