ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 18, 2025 - 1:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 111 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, উপজেলা সমন্বয়কারী শামসুজ্জোহা,রোকসানা খান ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়াসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য বৃন্দ।