কমলগঞ্জে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড পরীক্ষায় অংশ নিল ৩০৪ শিক্ষার্থী
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার বার্ষিক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা এ পরীক্ষায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এবারের বার্ষিক বোর্ড পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০৪ জন হিফজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন কেন্দ্রের হল সুপার মাওলানা আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রের সচিব ও ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম বুলবুল, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আনহার আলীসহ ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড ও সংশ্লিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তোষ প্রকাশ করেন।








