ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 19, 2025 - 2:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 230 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে সারা দিনব্যাপী আবু হুরায়রা রাদিয়াল্লাহ্ তা’আলা আনহু হিফজ মাদরাসায় জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর রহমান হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার টাঙ্গাইল জেলা পর্যায়ের অডিশন সম্পন্ন করা হয়।

বৃহস্পতিবার পৌরসভার ৬ নং ওয়ার্ডের মা সিনজি পাম্প সংলগ্ন  মির্জাপুরের আবু হুরায়রা রাদিয়াল্লাহ্ তা’আলা আনহু হিফজ মাদরাসায়  ১০ পারা, ৫ পারা ও হুসনে সাউত’র তিন বিভাগের প্রতিযোগিরা এতে অংশগ্রহন করে।

দিনব্যাপী এ অনুষ্ঠানে অত্র মাদরাসার হাফেজ ক্বারী মো. আহমদুল্লাহ ও হাফেজ মাওলানা মো. সেকান্দার রুমীর সার্বিক তত্ত্বাবধানে মির্জাপুর থানা মসজিদের খতিব ও ইমাম মো. ফরিদ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর হালিম আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. আল-আমিন (উজ্জ্বল)

এ সময় প্রধান মেহমান হিসেবে বক্তৃতা করেন, ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি আশরাফুজ্জামান। দিনব্যাপী কুরআন প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড, আকর্ষণীয় সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

এরমধ্যে যাঁরা  ৫ ও ১০ পারায় যারা ইয়েস কার্ড পেয়েছে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।