ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে পাহাড়ি লাল মাটি কাঁটায় ৪ ব্যবসায়ীকে ৯ লাখ টাকা জরিমানা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 7, 2026 - 5:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 223 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কাঁটার অপরাধে মোবাইলকোর্টের মাধ্যমে  চার ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৭ জানুয়ারী) সন্ধায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন তাদের এই জরিমানা করেন।

অপরাধি চার মাটি ব্যবসায়ীরা হলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মোঃ  শহিদুল দেওয়ান কে ৩ লাখ, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ইলিয়াস শিকদার কে ৩ লাখ ও আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আহাদ শিকদার কে ২ লাখ এবং  কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাহিনের এক লাখ টাকা।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে লাল মাটির টিলাকেটে ড্রাম ট্রাকে বোঝাই করে ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন অভিযান চালিয়ে মাটিকাটার সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সুরাইয়া ইয়াসমিন বলেন, অবৈধভাবে মাটি কাটায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।