ঢাকা | মে ২, ২০২৬ - ৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে গ্যাস সিলিন্ডারের ক্রয়মূল্য না থাকায় আপন দুই ভাইকে জরিমানা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 9, 2026 - 5:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে কাঁচা বাজার রোডে অবস্থিত গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী  আপন দুই ভাইকে জরিমানা করা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিক্রির ক্রয়মূল্য না থাকায় খুচরা ব্যবসায়ীর কাছ থেকে  ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক আজিজ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আল- আমিন এক্সপ্রেস এন্ড সেনেটারী- এর স্বত্বাধিকারী মো: মাসুদুজ্জামান (বাদল) এবং  এরশাদুজ্জামান (মিনজু) নামে আপন দুই ভাই উভয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারেক আজিজ বলেন, তাদের মালিকানাধীন দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে কোন মূল্য তালিকা না থাকায় এই জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।