ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডাকাতির প্রস্তুতিকালে জকিগঞ্জে ডিবি পুলিশের জালে দুই কুখ্যাত ডাকাত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 10, 2026 - 5:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার
রাজন আবেদীন রাজু স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশ সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে সফল অভিযানে কুখ্যাত আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা ০৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সিলেট ও জকিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের মনসুরপুর এলাকার একটি হেলিপ্যাডে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ দুই কুখ্যাত ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মতিউর রহমান ওরফে আতাউর রহমান ওরফে সফর ওরফে সুজন (৩৬), পিতা: মৃত আব্দুল মানিক, সাং: উত্তর নোয়াগাঁও এবং
মাসুম আহমদ (৩৪), পিতা: আশুক মিয়া, সাং: উত্তরকুল (কাজিরপাড়া), উভয়ের থানা: জকিগঞ্জ, জেলা: সিলেট।
পুলিশ জানায়, অভিযানের সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা দৌড়ে হাওরের দিকে পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা নং-১৫, তারিখ ৩০/১২/২০২৫ ইং, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত সুজনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশসহ সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে। অপরদিকে গ্রেফতারকৃত মাসুম আহমদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাসহ সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।