নড়াগাতিতে ধানের শীষের পক্ষে মিছিল
মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) নড়াইল প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সমর্থনে পহরডাঙ্গা ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত এ মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি ৪,৫,৬নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
মিছিলে নেতৃত্ব দেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি কাবুল বিশ্বাস।সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব। তিনি আসন্ন নির্বাচনে দলের প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বিজয়ী হলে আগামিতে নড়াগাতি থানাকে উপজেলায় রূপান্তর করা হবে বলে আশ্বস্ত করেন।








