ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শার্শায় বিজিবি–পুলিশ–প্রশাসনের বিশেষ যৌথ টহল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 25, 2026 - 4:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম। বিজিবি টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।
যৌথ টহল দলটি শার্শা উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন, প্রধান সড়ক এবং বাজার এলাকায় টহল ও মহড়া পরিচালনা করে। পরবর্তীতে বেনাপোল পৌরসভার প্রধান সড়কগুলোতেও টহল দেওয়া হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সেই লক্ষ্যেই এই কার্যক্রম।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, যৌথ বাহিনীর সরব উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। নির্বাচনের দিন পর্যন্ত এই সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।