অস্ট্রেলিয়া ডে অ্যাওয়ার্ডে মনোনীত বাংলাদেশি কমিউনিটি লিডার মো: জুমান হোসান
অস্ট্রেলিয়া প্রতিনিধি:ক্যান্টারবেরি-ব্যাঙ্কসটাউন, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘ক্যান্টারবেরি ব্যাঙ্কসটাউন অস্ট্রেলিয়া ডে অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মনোনীত হয়েছেন বিশিষ্ট বাংলাদেশি কমিউনিটি লিডার মো: জুমান হোসান। গত ২৬শে জানুয়ারি সোমবার এক জমকালো নাগরিকত্ব প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার এই কৃতিত্বের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল হার এক্সেলেন্সি মাননীয় স্যাম মস্টিন এসি। মো: জুমান হাসানকে তার দীর্ঘদিনের নিঃস্বার্থ সামাজিক কর্মকাণ্ডের জন্য এই বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তিনি বিশেষ করে অস্ট্রেলিয়ান রেড ক্রসের একজন সক্রিয় সদস্য হিসেবে রক্তদান কর্মসূচি সমন্বয়, বুশফায়ার পরবর্তী পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তা এবং অভাবী স্থানীয়দের পাশে দাঁড়িয়ে কমিউনিটিতে এক অসাধারণ প্রভাব ফেলেছেন।
বর্তমানে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে (UNSW) ‘মাস্টার অফ অ্যানালিটিক্স’-এ অধ্যায়নরত মোঃ জুমান হোসান তার অর্জিত জ্ঞানকে সামাজিক উন্নয়নে কাজে লাগাচ্ছেন। এছাড়াও তিনি একজন ‘জাস্টিস অফ দ্য পিস’ হিসেবে সব স্তরের মানুষকে আইনি সহায়তা প্রদান করছেন এবং ‘অস্ট্রেলিয়ান মুসলিম টাইমস’ (AMUST)-এ নিয়মিত লেখার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখছেন।








