ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

‎সায়দাবাদে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান: অন্তরা পরিবহনকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 10, 2026 - 11:41 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

ঢাকা: রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

‎অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে অন্তরা পরিবহন নামক একটি বাস কাউন্টারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

‎​অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (মেট্রো-১) মো: আব্দুল জব্বার মন্ডল। অভিযান চলাকালে কাউন্টারগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয় যেন কোনোভাবেই যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়। যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন থাকুন এবং বিআরটিএ (BRTA) নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দেবেন না।​যাত্রীদের জন্য প্রয়োজনীয় তথ্য ​ভাড়া নিয়ে হয়রানির শিকার হলে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন।

‎মল্লিক জামাল
‎০১৭১২১৮৬৪০২