ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় বিএনপি’র নির্বাচন পরবর্তী কর্মী সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 17, 2026 - 4:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় বিএনপি’র  নির্বাচন পরবর্তী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর সভা  সদর নজিপুর সরদারপাড়া মোড়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪৭ নওগাঁ ২ সংসদীয় আসনে বিএনপির  পরাজয়ের কারণ অনুসন্ধানের জন্য এই কর্মীসভা আয়োজন করা হয়। কর্মীসভায় পত্নীতলা উপজেলা বিএনপি’র সভাপতি মোকসেদুল হক সিরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ২ আসনের সাবেক সাংসদ শামসুজ্জোহা খান জোহা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল, নওগাঁ জেলা আহ্বায়ক সামিনা পারভিন পলি।
কর্মীসভায় ইউনিয়ন এবং উপজেলা নেতৃবৃন্দ পরাজয়ের বিভিন্ন কারণ তুলে ধরেন। পরাজয়ের কারণ হিসেবে নিজেদের মধ্যে সমন্বয়হীনতা, বিশ্বাসঘাতকতা, বিএনপি’র নেতৃত্বকে অমান্য করে অন্যের দাসত্ব, ৫ আগস্ট পরবর্তী নেতাকর্মীদের অনৈতিক কাজে জড়িয়ে পড়ার প্রভাব এবং দুর্বল এলাকাগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানান।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জোহা খান বলেন “আজ থেকে আমি একেবারে সাধারণ মানুষ। আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে, আমরা কেউ অনিয়ম, দুর্নীতিতে নিজেদেরকে জড়াবো না। পত্নীতলা ধামুরহাটে কোন দুর্নীতি চলবে না। যারা দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত হবেন তাদের দলে কোন ঠাঁই হবে না।”
কর্মীসভায় উপস্থিত কর্মী, সমর্থক এবং নেতৃবৃন্দ মাঠে বিএনপির অবস্থান তুলে ধরে আত্ম-সমালোচনা থেকে নিজেদের শিক্ষা গ্রহণ করার  আহ্বান জানান।