ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 21, 2026 - 1:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান,

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকৌশলী নুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা আমীর হামজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, সমাজসেবা কর্মকর্তা সাদিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন,

সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমা, প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছি। তাই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করছি।”