কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ সন্ত্রাসী হামলায় আহত ৩জন
কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:কেরানীগঞ্জে এক ট্রাভেল ব্যবসায়ীর জমি দখলে বাধা দেওয়ায় মসজিদে সন্ত্রাসী হামলায় ওই ব্যবসায়ী সহ তিনজন আহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ সকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ট্রাভেল ব্যবসায়ী হাজী তাজুল ইসলাম বলেন, কলাতিয়া ইউনিয়নের মধ্য খাড়াকান্দি ভেন্ডি ঘাট এলাকায় খাদিজাতুল কোবরা জামে মসজিদের আমি একজন মতোয়াল্লি। মসজিদটির সামনে আমার কিছু জমি রয়েছে। সেখানে আমি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য ঘর নির্মাণের কাজ করতেছিলাম। এতে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার ভূমিদস্যু জাহাঙ্গীর ওই নির্মাণ কাজের বাধা প্রদান করেন। এই ঘটনা নিয়ে তাদের সাথে আমার তর্ক বিতর্ক হয়। আমি ও আমার ছেলে হাফেজ রাফি আল ইসলাম গত ২০ ফেব্রুয়ারি ঐ মসজিদে নামাজ পড়তে যাই।
এ সময় পূর্ব শত্রুতার জেড় ধরে জাহাঙ্গীরের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমি, আমার ছেলে হাফেজ রাফি আল ইসলাম ও আমার গাড়ির ড্রাইভার মনির হোসেন গুরুতরভাবে আহত হই। এই ঘটনায় আমি কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছি। মামলা দায়েরের পর উক্ত ভূমি দস্যুরা আমাকে নানাভাবে হুমকি দুমকি দিচ্ছে। আমি এই ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।








