ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 13, 2026 - 7:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলায় রাণীরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযানে সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের কোনো রেজিস্টার সংরক্ষণ না করায় রাণীরহাট ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করে এবং যথাযথ নিবন্ধন ছাড়া সরাসরি যমুনা ওয়েল থেকে তেল ক্রয়-বিক্রয়ের অপরাধে আরেকটি বিক্রয় কেন্দ্রকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালেউপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো.আরমান হোসেন।