ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 11, 2026 - 1:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে ১১ এপ্রিল সকাল ১০:টায় উপজেলা পরিষদ ভবনের সামনে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট – পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিপা রানী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমূখ।
প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী জানান, ” প্রকল্পের আওতায় ২৫৫ জনের মাঝে ২টি ছাগল, ২টি টিন,৪টি খুঁটি ৫টি ফ্লোরমেট এবং তিন মাসের খাবার বিতরণ করা হচ্ছে। ” ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপকার ভোগীদের মাঝে  দিক নির্দেশনা মূলক  বক্তব্য রাখেন  সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।