ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে বন থেকে যুবকের লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 13, 2026 - 4:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

স্টাফ রিপোর্টার রঞ্জু আহমেদ: টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বন থেকে গাছের নিচে চাপাপড়া অবস্থায় সবুজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর টানপাড়া এলাকার একটি বন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সবুজ ওই এলাকার লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ নামের ওই যুবক গতকাল রোববার রাতে বন বিভাগের সংরক্ষিত প্লটের গাছ কাটতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। আজ সকালে স্থানীয় লোকজন গাছের নিচে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া ও গ্রামপুলিশ আনিস জানান, গাছের চাপায় নিহত সবুজ মাদকাসক্ত ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, বন বিভাগের সরকারি প্লটের গাছ কাটতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।