ঢাকা | মে ১২, ২০২৬ - ৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জ পৌর মার্কেটের ১ম তলার উদ্বোধন  উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 10, 2026 - 6:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: কমলগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার আরেকটি ধাপ পূরণ হলো। আধুনিক ও পরিকল্পিত নগর উন্নয়নের অংশ হিসেবে শনিবার (৯ মে) দুপুর সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ পৌর মার্কেটের ১ম তলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, “কমলগঞ্জের উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল করতে সরকার ধারাবাহিকভাবে আধুনিক অবকাঠামো নির্মাণে কাজ করছে। পৌর মার্কেটের নতুন অংশ চালু হওয়ায় ব্যবসায়ীদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
তিনি আরও বলেন, একটি আধুনিক ও ব্যবসাবান্ধব কমলগঞ্জ গড়ে তুলতে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন এই মার্কেট ব্যবসায়ীদের জন্য যেমন সুযোগ সৃষ্টি করবে, তেমনি ক্রেতাদের জন্যও একটি সুশৃঙ্খল ও উন্নত কেনাকাটার পরিবেশ নিশ্চিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নতুন এই অবকাঠামোকে ঘিরে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি। অনেকেই মনে করছেন, পৌর মার্কেটের সম্প্রসারণ কমলগঞ্জের ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।