ঢাকা | মে ১৬, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজনগরের সুজন ও মামুন তালুকদার ওমানে সিলেট কমিউনিটির শীর্ষ দুটি পদে মনোনীত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 16, 2026 - 12:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ ওমানে বসবাসরত সিলেটি প্রবাসীদের সামাজিক ঐক্য, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে “সিলেট কমিউনিটি অফ ওমান” এর উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ মে মাস্কাটের AL-AXANDRIA RESTAURANT এ স্থানীয় সময় রাত ৮টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মখছুদ বিন খছরুজ্জামান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম, আহমদ সুমন, মুজাহিদ চৌধুরী ও মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহরাব হোসেন বাবু।

 

এ সময় নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা মতিউর রহমান সাদী। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মামুন আহমেদ শরীফ তালুকদার। এছাড়াও বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল হক, সবুজ মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল মুমিন, আখলুছ মিয়া, নূরুল আমিন সুমন, আব্দুল মুকিদ, আলমগীর আলমসহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, ওমানে বসবাসরত সিলেটি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে “সিলেট কমিউনিটি অফ ওমান”। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে গঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন গিয়াস উদ্দিন লকুছ মিয়া, ইঞ্জিনিয়ার আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ হোসেন, শহিদ চৌধুরী, আব্দুল আজিজ ও বাবর মিয়াসহ আরও অনেকে।

 

এছাড়া আহ্বায়ক কমিটিতে সোহরাব হোসেন বাবুকে আহ্বায়ক এবং মাওলানা মতিউর রহমান সাদীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম, আহমদ সুমন, খসরুজ্জামান, মুজাহিদ চৌধুরী, দুলাল আহমদ, আক্তার হোসেন, আলমগীর হোসেন, গোলাম মৌলা রিপন ও আহমদ বশির।

কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রেজওয়ান আহমদ সুজন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মামুন আহমেদ শরীফ তালুকদার।

 

এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাওলানা আশিকুল ইসলাম, মোঃ এমাদ, মাওলানা এম এ হাসান, জুয়েল আহমদ, সুমন আহমদ, সবুজ মিয়া, সোহেল মিয়া, আহমাদ রানা, জাহাঙ্গীর আলম, এনামুল হক, মাওলানা রসিদ আহমদ, রঞ্জন সূত্রধর, মাওলানা আব্দুল হালিম (সাতবাকী), মোঃ দেলোয়ার, কোরবান আলী, এমাদ হোসেন ও বাবুল আহমেদসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে সোহরাব হোসেন বাবু বলেন, “সিলেট কমিউনিটি অফ ওমান প্রবাসীদের অধিকার, ঐক্য ও কল্যাণে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করব।