ঢাকা | মে ১৬, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দার তেঁতুলিয়া ইউনিয়নে ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 16, 2026 - 12:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 2 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল। ট্যাগ অফিসারের উপস্থিতিতে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় ইউনিয়নের ২ হাজার ৫৭৩ জন ভিজিএফ কার্ডধারীর মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের প্রতিনিধি অহিদুর রহমান, ইউপি সচিব নাজমুল হোসেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আব্দুল জলিল, আব্দুল হাকিম, আব্দুল কাদের, সামাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#