ঢাকা | মে ২৫, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 24, 2026 - 7:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আয়েশা নামে ৪৫ দিনের এক শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মে) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিশু আয়েশা ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটিকে দোলনায় শুইয়ে রেখে তার মা পাশের এক প্রতিবেশীর বাড়িতে যান। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শুনে তিনি বাড়িতে ফিরে এসে শিশুটির অস্বাভাবিক অবস্থা দেখতে পান। পরে কোলে তুলে নেওয়ার পর শিশুর মুখ থেকে বিষের গন্ধ ও ফেনা বের হতে দেখেন।
এসময় শিশুটির মা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শিশুটির পরিবারের অভিযোগ, পরিবারের লোকজনের অজান্তে কে বা কারা শিশুটিকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”