ঢাকা | মে ২৫, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে অর্থ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 24, 2026 - 7:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার
নওগাঁ প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল আযহা-২০২৬ উপলক্ষে নওগাঁর মান্দায় দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মুখলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা জামিল হোসেন প্রামানিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামীম হোসেন সহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, সরকারের মানবিক সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।#