ঢাকা | জুন ৭, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শফিককে ইউপি চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 6, 2026 - 8:07 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসন্ন ৬ নং  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শফিকুর রহমান শফিককে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী। তিনি উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শফিকুর রহমান শফিক সিংধা ইউনিয়নে জনপ্রিয় একজন মানুষ।তিনি গরীব ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা,গরীব অসহায় জনসাধারণের নিজ উদ্ব্যোগে চিকিৎসা করানো ও  অসহায়দের ঘর করে দেওয়ার মত  অসংখ্য মানবিক কাজ করে যাচ্ছেন।ইউনিয়নের কোনো মানুষ বিপদে পড়লে ছুটে যান তিনি। প্রতিনিয়ত অসহায়দের পাশে থাকায় শফিকই ভরসা স্থানীয়দের।

সিংধা ইউনিয়নের  বাসিন্দা হাফেজ মাসুম বলেন, শফিক ভাই এমন মানুষ যার নিজের কোন চাহিদা নেই।তিনি সব সময় অন্যের পাশে থাকার চেষ্টা করেন।আমরা এমন একজনকে চেয়ারম্যান হিসেবে পেতে চাই। তিনি চেয়ারম্যান হলে এলাকার অনেক উন্নয়ন হবে। কারণ শফিক ভাই গরিবের কথা মনোযোগ দিয়ে শোনেন। এরপর সাধ্যমতো তিনি সমাধানের চেষ্টা করেন।

৫ সন্তানের পিতা রঞ্জন চন্দ্র দাস।এই রঞ্জন দূরের জেলায় দিনমজুরের কাজ করতেন।হঠাৎ ঝড়ে তার একমাত্র থাকার ঘরটি পরে গেলে সেটি সংস্কারে সহযোগিতা করেন শফিক।রঞ্জন দাস বলেন আমার ঘরটি শফিক ভাইয়ের অর্থায়ন ছাড়া তুলা সম্ভব হত না।কারণ একসাথে এতটা অর্থায়ন আর কোথাও পেতাম না।তাই আমার মত যারা অসহায় ফকির মিসকিন আছি সবাই চাই শফিক ভাই যেন চেয়ারম্যান হন।

সিংধা ইউনিয়নে আরো কয়েকজন কৃষক জানান অনেক নেতাকর্মী চেয়ারম্যান হওয়ার পর আমাদের খোঁজটাও নেয়না।কিন্তুু ব্যতিক্রম কেবল শফিক।তিনি চেয়ারম্যান না হয়েও প্রতিটা  কৃষকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন।এটাই হল ভালোবাসা।আমরা উনাকে চেয়ারম্যান হিসেবে চাই।

বারহাট্টা উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও আসন্ন ৬ নং সিংধা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান শফিক বলেন, আমি সব সময় সাধারণ মানুষের পাশে আছি।তাদের দুঃখকষ্টের খবর সাধ্যমত নেওয়ার চেষ্টা করছি।৬ নং সিংধা ইউপির জনসাধারণের জন্য আমার এই চেষ্টা আজীবন থাকবে।