ঢাকা | জুন ৮, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 7, 2026 - 3:33 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

আরিফ রব্বানী, ময়মনসিংহ :ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে শহরের কাঠগোলা বাজার সংলগ্ন গলগন্ডা কবরস্থানের পেছনে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৮০ কেজি। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকের চালানটি কারা সেখানে রেখেছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে,
মাদক চোরাচালানকারী চক্রের সাথে জড়িতদের সনাক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত মাদকের বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।